সেনেগালের ডাকারে অনুষ্ঠিত যুব অলিম্পিকের ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টের ফাইনালে অংশ নিয়েছেন বাংলাদেশের অ্যাথলেট শিপন মিয়া। ১৭ বছর বয়সী এই স্প্রিন্টার পদক অর্জনের লড়াইয়ে সফল হতে পারেননি।ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত সপ্তম স্থান অর্জন করেই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে।