যাত্রাবাড়ী থানার আরিফ হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র আরিফ নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।দৈনিক বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানায় দায়ের করা এই হত্যা মামলায় তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দেওয়া হয়।