সিরাজগঞ্জে রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন
সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা সেতু পশ্চিম সংযোগ এলাকার রেলপথে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুষ্কৃতকারীরা ওই এলাকার রেললাইনের ওপর টায়ার রেখে তাতে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।