সিরাজগঞ্জের যমুনা চরে বাদাম চাষে বাম্পার ফলন ও লাভের আশা
সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর চরাঞ্চলে চলতি মৌসুমে বাদামের আবাদ শুরু হয়েছে। সম্প্রতি বন্যার পানি নেমে যাওয়ার পর পরই স্থানীয় চাষিরা ব্যস্ত হয়ে পড়েন বাদাম বীজ রোপণে।অনুকূল পরিবেশ ও পলিমাটি সমৃদ্ধ চরের জমিতে উৎপাদিত বাদামের ভালো ফলন পাওয়ার বিষয়ে আশাবাদী কৃষকরা। বাজারে এর চাহিদা ও দাম চড়া থাকায় এবার বড় অংকের আর্থিক লাভের স্বপ্ন দেখছেন তারা।