ঢালিউডের জনপ্রিয় মেগাস্টার শাকিব খানের আসন্ন চলচ্চিত্র 'মোহাব্বাত' নিয়ে দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছে। হিমেল আশরাফের পরিচালনায় নির্মিত হতে যাওয়া এই সিনেমায় ঢাকাই ছবির শীর্ষ নায়কের বিপরীতে প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।চলতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নাম। গুঞ্জন রয়েছে, এই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় হাজির হতে পারেন তিনি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।