আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের জন্য যে তালিকা প্রস্তুত করা হয়েছে, তাতে নাম রয়েছে এক ডজন বাংলাদেশি ক্রিকেটারের। তবে এই তালিকায় রাখা হয়নি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে।এর আগের আসরে বেশ বড় অঙ্কের অর্থে দল পেয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন মোস্তাফিজ। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির জটিলতার কারণে সেবার কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামা হয়নি তার। এবার তিনি নিজেই আইপিএলের এই আসর থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।