ইরানে সামরিক পদক্ষেপের তাগিদ দিতে ওয়াশিংটন সফরে মোসাদ প্রধান
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতে মার্কিন প্রশাসনকে প্ররোচিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের শীর্ষ কর্মকর্তা রোমান গফম।প্রতিবেদনে জানা গেছে, তেহরানের ওপর পুনরায় সশস্ত্র হামলা শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষভাবে রাজি করানোর লক্ষ্য নিয়েই এই সফর করছেন ইসরায়েলি এই গোয়েন্দাপ্রধান।