BD State News

বাজারে এলো শক্তিশালী ব্যাটারি ও জাইস ক্যামেরার ভিভো ভি৮০

প্রযুক্তিপ্রেমীদের জন্য দেশের বাজারে চলে এসেছে ভিভোর ব্র্যান্ড নিউ ফ্ল্যাগশিপ ঘরানার একটি স্মার্টফোন, যার মডেল ভিভো ভি৮০। উন্নত আলোকচিত্র ধারণের পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দিতে ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে বিভিন্ন আধুনিক ফিচার।ফোনটিতে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে রয়েছে খ্যাতনামা জাইস লেন্সের ক্যামেরা সিস্টেম। এছাড়া ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে এতে রাখা হয়েছে ৭২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (mAh) বিশাল ধারণক্ষমতার ব্যাটারি। হ্যান্ডসেটটিকে আরও স্মার্ট ও কার্যক্ষম করে তুলতে এতে সংযোজন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নানা ফিচার।

বাজারে এলো শক্তিশালী ব্যাটারি ও জাইস ক্যামেরার ভিভো ভি৮০