ব্রাজিলে বসছে দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বাংলাদেশি পণ্যের পরিচিতি বাড়াতে এবং বিশ্ববাজারে রপ্তানি খাতের পরিধি বিস্তৃত করার লক্ষ্যে বসতে যাচ্ছে দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’।ডেইল বাংলাদেশ-এর তথ্য অনুযায়ী, আগামী ২২ থেকে ২৫ মার্চ ব্রাজিলের সাও পাওলো শহরে এই আন্তর্জাতিক প্রদর্শনীটি আয়োজিত হওয়ার কথা রয়েছে।