রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিকট ককটেল বিস্ফোরণ
রাজধানীর জনবহুল আগারগাঁও মেট্রোরেল স্টেশন চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এই আকস্মিক বিস্ফোরণ ঘটে। তবে সৌভাগ্যবশত এই নাশকতামূলক ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।প্রাথমিক তথ্যানুযায়ী, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে একটি ককটেল বহনকারী জর্দা বয়াম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করছে।