জয়পুরহাটে সীমান্ত এলাকার পুকুর থেকে ৪২ কেজির কষ্টিপাথরের মূর্তি জব্দ
জয়পুরহাট জেলার পাঁচবিবি সীমান্তসংলগ্ন একটি জলাশয়ের গভীর থেকে দুটি কষ্টিপাথরের মূর্তি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।উদ্ধার হওয়া এই মূর্তি দুটির মোট ওজন প্রায় ৪২ কেজি বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।