চলচ্চিত্রের মানুষের রাজনীতিতে আসা নিয়ে মুনমুনের প্রশ্ন
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন সিনেমা অঙ্গনের মানুষের রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি এক বক্তব্যে তিনি এই প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেন।ওই আলোচনায় চলচ্চিত্রে জড়িত শিল্পী ও কলাকুশলীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের জন্য অনুদান বা ত্রাণের ব্যবস্থা না করে স্থায়ীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা উচিত।