যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। দেশটির মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়লাভ করেছেন ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী আবদুল এল-সাইয়েদ।এই বিজয়ের সুবাদে তিনি মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম ব্যক্তি হিসেবে সিনেট সদস্য পদে আসীন হওয়ার গৌরব অর্জন করলেন। ডেইলি বাংলাদেশের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।