মিশরে দুই ট্রেনের সংঘর্ষে ঝরল ৭ প্রাণ, আহত শতাধিক
মিশরের গিজা প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলীয় আল-আয়াত এলাকায় ঘটা এই মারাত্মক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন যাত্রী।রোববার (৮ নভেম্বর) সংঘটিত এই ট্রেন দুর্ঘটনার পর পরই হতাহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।