রোহিঙ্গা গণহত্যা মামলার রায় প্রত্যাখ্যান করবে মিয়ানমার: মিন অং হ্লাইং
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত নির্যাতন ও হত্যাযজ্ঞের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন কোনো রায় মেনে নেবে না মিয়ানমার। দেশটির রাষ্ট্রপ্রধান মিন অং হ্লাইং সম্প্রতি এই অনীহার কথা জানিয়েছেন।বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার একটি বৈঠকে মিয়ানমারের শীর্ষ এই নেতা আন্তর্জাতিক আদালতের এই বিচারিক প্রক্রিয়া ও সম্ভাব্য রায়ের প্রতি নিজেদের বিরোধিতার অবস্থান স্পষ্ট করেন।