মধ্যাঙ্গুলি প্রদর্শনের প্রাচীন ইতিহাস ও সাম্প্রতিক আলোচনা
ঢালিউড নায়িকা পরীমণির একটি মধ্য আঙুল দেখানোর ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি নানা আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে চলছে নানান গুঞ্জন।তবে বিশ্লেষকদের মতে, কাউকে মিডল ফিঙ্গার বা মধ্যাঙ্গুলি দেখানোর এই সংস্কৃতি নতুন কিছু নয়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, প্রায় আড়াই হাজার বছর আগে প্রাচীন গ্রিসেও এই বিশেষ অঙ্গভঙ্গির প্রচলন ছিল। তবে প্রাচীনকালে এর তাৎপর্য বর্তমান যুগের মতো সরাসরি অবমাননাকর ছিল না বলে ধারণা করা হয়।