মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নতুন জনবল নিয়োগের ঘোষণা
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) লোকবল বাড়াতে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং ইউনিটে কর্মী নিয়োগ দেওয়া হবে।আগ্রহী ও উপযুক্ত প্রার্থীরা নির্দিষ্ট নিয়মাবলী মেনে নির্ধারিত পদের জন্য আবেদন করতে পারবেন। ব্যাংক খাতের এই পেশায় ক্যারিয়ার গড়তে ইচ্ছুকদের জন্য এটি একটি সুযোগ।