কংগ্রেসে ডেমোক্র্যাটদের বিজয়ের সম্ভাবনা নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থান
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাট দল যদি কংগ্রেসের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সমর্থ হয়, তবে তাদের পাস করা যেকোনো প্রস্তাব বা আইন আটকে দেওয়ার হুংকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্রতিপক্ষ দল জয়ী হয়ে সংসদীয় ক্ষমতা নিজেদের হাতে নিলেও চূড়ান্ত ও সর্বেসর্বা ক্ষমতা শেষ পর্যন্ত তার নিজের দখলেই থাকবে এবং প্রয়োজনে তিনি ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পিছপা হবেন না।