নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ: ৭ কিলোমিটার পথ হেঁটে র্যালিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়ে দীর্ঘ পথ হেঁটেছেন সরকারপ্রধান। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে পায়ে হেঁটে প্রায় সাত কিলোমিটার পথ পাড়ি দেন তিনি।মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়। এ সময় তার সঙ্গে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।