সাংবাদিক রাজুকে হেনস্থা ও হামলার প্রতিবাদে মানববন্ধন
দৈনিক সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রাজুর ওপর চিত্রনায়িকা শামসুন্নাহার পরীমণির নির্যাতন ও লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। এই ঘটনার যথাযথ বিচারের দাবিতে একটি প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সংশ্লিষ্ট সংবাদকর্মীরা একত্রিত হয়ে ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।