ঐতিহাসিক পাগলা মসজিদে দান করার পাশাপাশি শ্বশুরবাড়ির লোকজনের আচরণের বিচার চেয়েছেন ক্ষুব্ধ এক ব্যক্তি। শাশুড়ি ও শ্যালকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।ওই ব্যক্তির অভিযোগ অনুযায়ী, তার বিশ মাস বয়সী শিশুপুত্রকে আটকে রাখা সহ পরিবারের সদস্যদের বিভিন্ন অনিয়মের প্রতিকার চেয়ে তিনি এই অভিনব পন্থায় মানত সম্পন্ন করেন।