যেকোনো জাতির প্রধান শক্তি ও অমূল্য সম্পদ হলো তাদের তরুণ সমাজ। কিন্তু বর্তমান সময়ে দেশের যুবসমাজ এক গভীর সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে।মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে এই তরুণ প্রজন্মের একটি বড় অংশ এমন এক অনিশ্চিত অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, যার শেষ পরিণতি কেবল একটি ব্যক্তির জীবন ধ্বংস হওয়াতেই সীমাবদ্ধ থাকে না।