সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জ জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় রফিকুল মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ফেন্সিডিল নিজের কাছে রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।