সিরাজগঞ্জে সাড়ে পাঁচশ ইয়াবাসহ আটক এক
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. খোকন আলী (৪5) নামের এক ব্যক্তিকে মাদক কারবারি হিসেবে আটক করা হয়েছে।অভিযান চলাকালে আটককৃত ব্যক্তির কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।