কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদী থেকে বেআইনিভাবে মাটি ও বালু তোলার অপকর্মের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।পরিচালিত ওই অভিযানে নদী থেকে বালু আহরণের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর বা ভেকুসহ অন্যান্য সরঞ্জাম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।