যুক্তরাষ্ট্রের একদল সামুদ্রিক গবেষক সমুদ্রের তলদেশে অদ্ভুত গঠনের একটি বিরল মাছের দেখা পেয়েছেন। মাছটির শারীরিক গঠন বিজ্ঞানীদের বিশেষভাবে অবাক করেছে, বিশেষ করে এর মাথার উপরিভাগটি সম্পূর্ণ স্বচ্ছ।সংগৃহীত তথ্য অনুযায়ী, এই মাছটির স্বচ্ছ মাথার ভেতরের অংশ দিয়ে এর দুটি চোখ স্পষ্টভাবে দৃশ্যমান হয়। গভীর সমুদ্রের এই প্রাণীটির এমন অনন্য বৈশিষ্ট্য দেখে গবেষকরাও বিস্ময় প্রকাশ করেছেন।