জয়পুরহাটে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা, ক্রেতাদের ভিড়
নবান্ন উৎসবকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাই পৌর শহরের পাঁচশিরা বাজারে শতাব্দী প্রাচীন জামাই মেলা হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু হয়েছে। দীর্ঘ প্রায় শত বছর ধরে চলে আসা এই আয়োজনে অংশ নিতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করছেন।মেলার বিশেষ আকর্ষণ হিসেবে স্থানীয় বিক্রেতারা বিভিন্ন প্রজাতির বড় আকৃতির মাছের সমাহার ঘটিয়েছেন। নবান্ন উদযাপনের প্রস্তুতি অংশ হিসেবে আয়োজিত এই মেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।