পাকিস্তান তাবলিগ জামাতের প্রধান ও খ্যাতনামা মুহাদ্দিস হজরত মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) আর নেই। গত সোমবার (১৬ নভেম্বর) তিনি পরলোকগমন করেন।তিনি সংগঠনটির প্রবীণ মুরব্বি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং দেশটিতে তাবলিগ জামাতের আমিরের দায়িত্বে ছিলেন। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে।