মহেশখালীতে টার্মিনাল সংস্কার: চার দিন দেশজুড়ে গ্যাস সরবরাহে ঘাটতির শঙ্কা
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) টার্মিনালে জরুরি সংস্কার কাজ শুরু হয়েছে। এর প্রভাবে আগামী ৭ নভেম্বর অর্থাৎ শনিবাার পর্যন্ত গোটা দেশেই গ্যাস সরবরাহের মাত্রা কম থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।এই বিশেষ রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। টার্মিনাল সচল করার এই জরুরি কাজের জন্য নির্ধারিত সময় পর্যন্ত গ্যাস সংকট অব্যাহত থাকতে পারে।