কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ দুজনের, আহত ৫
কক্সবাজারের চকরিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় ছয় মাসের একটি শিশসহ মোট দুজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও পাঁচজন ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।রোববার (৮ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার হারবাং স্টেশন ও এর উত্তর অংশজুড়ে এই দুর্ঘটনাগুলো ঘটে। হতাহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।