সহজ আমলেই মিলবে মহান আল্লাহর সন্তুষ্টি ও অফুরন্ত প্রতিদান
দৈনন্দিন জীবনে এমন কিছু নেক আমল রয়েছে, যা আদায় করা অত্যন্ত সহজ হলেও মহান আল্লাহর দরবারে এর গুরুত্ব ও সওয়াব অত্যন্ত বেশি। অল্প কয়েকটি নির্দিষ্ট শব্দ বা জিকিরের মাধ্যমে একজন বিশ্বাসী বান্দা খুব সহজেই স্রষ্টার নৈকট্য অর্জন করতে পারেন।ইসলাম ধর্মে এমন কিছু বিশেষ জিকিরের কথা রয়েছে, যা রাসূলুল্লাহ (সা.)-এর অত্যন্ত প্রিয় ছিল। মুমিন মুসলমানগণ নিয়মিত এই তাসবিহগুলো পাঠ করার মাধ্যমে নিজেদের আমলনামাকে ভারী করতে পারেন এবং আখিরাতের জন্য উত্তম পাথেয় সংগ্রহ করতে পারেন।