ভোলার মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল, পুলিশের অজানা
কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের ব্যানারে ভোলার একটি এলাকায় মশাল মিছিল বের করা হয়েছে। শুক্রবার দিবাগত সন্ধ্যার দিকে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন এলাকায় দলটির কিছু নেতাকর্মীকে এই মিছিল ও স্লোগান দিতে দেখা যায়।তবে এই ঘটনা ঘটার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা বা পূর্বাবগত ছিল না। পুলিশ প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, এ ধরনের কোনো মিছিলের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য বা পূর্বের অবগতি ছিল না।