চট্টগ্রামের কদমতলীতে মবিলের গুদামে আগুন, এলাকায় আতঙ্ক
চট্টগ্রাম মহানগরীর কদমতলী পোড়া মসজিদসংলগ্ন এলাকায় লুব্রিকেন্ট বা মবিলের একটি গুদামে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা প্রায় ৭টার দিকে ওই গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুনের শিখা ও তীব্রতা বাড়তে থাকায় চারপাশের জনবসতিতে ভীতি তৈরি হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।