আসন্ন রবি মৌসুমে কৃষি উৎপাদন বাড়াতে নেত্রকোণা জেলার মদন উপজেলায় কৃষকদের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এই বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই উদ্যোগের আওতায় মদন উপজেলার মোট ২৭৫০ জন কৃষক কোনো খরচ ছাড়াই সরিষা বীজ এবং প্রয়োজনীয় সার হাতে পেয়েছেন। মূলত সরিষার চাষাবাদ ও ফলন বাড়ানোর লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।