চামড়াপণ্য ও পাদুকা শিল্পে শ্রমিকদের নতুন বেতনকাঠামো নির্ধারিত
দেশের চামড়াপণ্য প্রস্তুতকারক ও জুতার কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য ন্যূনতম মাসিক বেতন বৃদ্ধি করা হয়েছে। সংশلاŽিত ও নতুন বেতন কাঠামো অনুযায়ী এখন থেকে এই খাতের কর্মীরা আগের তুলনায় বেশি মজুরি পাবেন।নতুন এই নীতিমালার আওতায় শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে মোট ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট খাতের শ্রমিক-কর্মচারীগণের আর্থিক সুরক্ষা ও জীবনমান উন্নয়নের কথা বিবেচনা করে সরকারিভাবে এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।