শারীরিক প্রতিবন্ধকতা জয় করে হুইলচেয়ারে ভোট দিলেন ৬৫ বছর বয়সী ভোটার
শারীরিক অসুস্থতা এবং বয়সের ভার কোনোভাবেই দমাতে পারেনি ভোটাধিকার প্রয়োগের স্পৃহা। এর প্রমাণ মিলল ৬৫ বছর বয়সি কিশোর নামের এক ভোটারের কার্যক্রমে।শারীরিক নানা জটিলতা ও অসুস্থতা থাকা সত্ত্বেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পিছপা হননি তিনি। সম্পূর্ণ শারীরিক দুর্বলতাকে পাশ কাটিয়ে হুইলচেয়ারে ভর দিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন এই বয়োবৃদ্ধ নাগরিক।