ফরিদপুরে ভেজাল দুধ প্রস্তুতকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের কারাদণ্ড
গোপন খবরের ভিত্তিতে পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে একটি অবৈধ নকল দুধ প্রস্তুতকারী কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। এই সময় বিপুল পরিমাণে ভেজাল দুধ এবং ক্ষতিকর জেলি জব্দ করে তা ধ্বংস করা হয়।অভিযান চলাকালে অপরাধের সাথে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।