অসচ্ছল নারীদের জন্য প্রতিমাসে ৩০ কেজি চাল বরাদ্দ, আবেদন গ্রহণ শুরু ডিসেম্বরের প্রথম দিন
দেশের গরিব ও পিছিয়ে পড়া নারীদের জন্য সুখবর দিয়েছে সরকার। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভি ডব্লিউ বি)’ কর্মসূচির আওতায় দুস্থ নারীদের নিয়মিত খাদ্য সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রার্থীরা প্রতি মাসে কোনো মূল্য পরিশোধ ছাড়াই ত্রিশ কেজি করে বিশেষ পুষ্টিসমৃদ্ধ চাল হাতে পাবেন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই কর্মসূচির সুবিধা পেতে আগ্রহী নারীদের আগামী পহেলা ডিসেম্বর থেকে নির্দিষ্ট নিয়মে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সরকারি এই খাদ্য সহায়তার ফলে দেশের বিপুল সংখ্যক প্রান্তিক নারী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।