যুক্তরাষ্ট্র সফরের ক্ষেত্রে কড়াকড়ি বাড়াল ঢাকাস্থ মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্য ভিসার নিয়মকানুন আরও জোরালোভাবে পালনের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস। বিশেষ করে দেশটিতে গিয়ে স্বাস্থ্যসেবার ব্যয়ভার রাষ্ট্রীয় তহবিলের মাধ্যমে পরিশোধের প্রবণতার ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে।মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো প্রবাসী যদি চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তার ওপর নির্ভর করেন, তবে তা ভিসার শর্তভঙ্গ হিসেবে গণ্য হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও বেশি সতর্ক থাকার তাগিদ দেওয়া হয়েছে।