রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের ঝটিকা পরিদর্শন
পড়াশোনার মান পর্যবেক্ষণের অংশ হিসেবে রাজধানীর বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অপ্রত্যাশিতভাবে উপস্থিত হয়েছেন শিক্ষা সচিব আবদুল খালেক। এর মধ্যে দেশের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজও রয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এই কর্মকর্তা সেখানে সরাসরি উপস্থিত হয়ে শিক্ষা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং প্রাতিষ্ঠানিক মান যাচাই করেন।