শেষ ওয়ানডেতে কিউই বোলারদের সামনে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ ভারত
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারতীয় দল। আগের ম্যাচে মাত্র ৮৯ রানে গুটিয়ে যাওয়ার পর, এই ম্যাচেও কিউই বোলিং লাইনআপের সামনে সুবিধা করতে পারেনি সফরকারীরা।প্রতিপক্ষের আক্রমণাত্মক বোলিংয়ের মুখে পড়ে শেষ পর্যন্ত ভারতের পুরো দল মাত্র ২০৯ রান সংগ্রহ করতেই সবকটি উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরে যায়।