গ্রাম পুলিশের আর্থিক সুবিধা বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের তৃণমূল পর্যায়ের গ্রামীণ নিরাপত্তা কর্মীদের আর্থিক সচ্ছলতা আনতে বড় ধরনের সিদ্ধান্ত এসেছে সরকারের পক্ষ থেকে। গ্রাম পুলিশদের সার্বিক সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এই ঘোষণার আওতায় সংশ্লিষ্ট কর্মীদের মূল বেতন বা পারিতোষিকের পাশাপাশি অবসরকালীন আনুতোষিক ও যাতায়াত বাবদ আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, আধুনিক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে তাদের যুক্ত রাখতে প্রতি মাসে নতুন করে মোবাইল ভাতা প্রদানের ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে।