১৬ বছর ধরে ঝুঁকিপূর্ণ ব্রিজে যাতায়াত করছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা
দৈর্ঘ্যে মোটে ১২ মিটারের একটি গার্ডার সেতু হলেও এর ওপর দিয়ে নিরাপদ যাতায়াতের কোনো সুযোগ নেই। দীর্ঘ দেড় যুগ ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কয়েকটি এলাকার জনসাধারণ। সেতুটির ক্ষতিগ্রস্ত ও ভাঙাচুরা স্লাবের ওপর জোড়াতালি দিয়ে সুপারি গাছ বিছিয়ে কোনোমতে পারাপারের উপযোগী করা হয়েছে একটি নড়বড়ে সাঁকো। এই ঝুঁকিপূর্ণ ব্যবস্থার মাধ্যমেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের।