ঘোষণা হলো মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষার দিনক্ষণ
দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের দিন নির্ধারিত হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।দৈনিক বাংলাদেশের তথ্য অনুযায়ী, এই ভর্তি পরীক্ষার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে খুব শীঘ্রই, অর্থাৎ আগামী এক বা দুই দিনের ভেতরেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।