বিদ্যুৎচালিত যাত্রী বিমান নির্মাণে চীনের নতুন মাইলফলক
জীবাশ্ম জ্বালানি নির্ভর উড়োজাহাজের টেকসই বিকল্প হিসেবে ব্যাটারিচালিত বিমান প্রস্তুতের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে চীন। দেশটির এ উদ্যোগে বিমান চলাচলের খাতে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি দেশটিতে ১০ মেট্রিক টন ধারণক্ষমতার একটি নতুন বৈদ্যুতিক যাত্রীবাহী বিমানের সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে আধুনিক বিমান চলাচল প্রযুক্তির ক্ষেত্রে দেশটির সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল।