স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক পদধারীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল চালুর ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী বছর নয়, বরং চলতি বছর থেকেই এই আর্থিক সুবিধাটি কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট কর্মচারীরা চলতি জুলাই মাসের ১ তারিখ থেকেই নির্ধারিত নতুন বেতন স্কেলের সুবিধা ভোগ করতে পারবেন।