শখের বসে শুরু করা গাছ সংগ্রহের কাজটি বর্তমানে এক গভীর নেশায় রূপ নিয়েছেন সিরাজগঞ্জের মাহবুবুলের। হারিয়ে যাওয়া ও সংকটজনক অবস্থায় থাকা নানা প্রজাতির উদ্ভিদ সংগ্রহ করে তিনি নিজের বাসভবনেই তৈরি করেছেন একটি ভিন্নধর্মী উদ্যান।এই বাগানটি কেবল নানা ধরনের গাছের সমাহার নয়, বরং ছোটোদের প্রকৃতি সম্পর্কে ধারণা দেওয়ার একটি শিক্ষাকেন্দ্র হিসেবেও কাজ করছে।