পবিত্র কাবা প্রাঙ্গণে ছবি পোস্ট, বিয়ের আভাস দিলেন অভিনেত্রী নীহা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার প্রেমের চর্চা আগেই গণমাধ্যমে জায়গা করে নিয়েছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন একটি পোস্ট ঘিরে বিয়ের গুঞ্জন জোরালো হয়েছে।এর আগে গত বছরের জুন মাসে ভার্চুয়াল মাধ্যমে এক যুবকের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন এই তারকা। এবার পবিত্র মক্কা শরিফে কাবাঘরের সামনে তোলা একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন তিনি। আর সেই ছবির মাধ্যমেই অনুরাগীদের মাঝে বিয়ের সুসংবাদের ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।