চীন থেকে বাংলাদেশের দিকে যাত্রা করা একটি জলযানকে আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। 'এমভি স্টার লাইন' নামের ওই বিদেশি জলযানটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির কাঁচামাল ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।সংবাদমাধ্যম ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, আটককৃত জলযানটিতে ৪০৫ টন বিস্ফোরক প্রস্তুতের উপাদান এবং প্রচুরসংখ্যক অব্যবহৃত সিমকার্ড বহন করা হচ্ছিল। ইন্দোনেশিয়ার জলসীমায় সন্দেহভাজন হিসেবে সেটিকে আটক করা হয়।