বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে না গড়ানোর পরিকল্পনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবর। দেশের ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি বন্ধ রাখার এমন পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।সংগীতশিল্পী আসিফ আকবর মনে করেন, টুর্নামেন্ট আয়োজনে ব্যর্থতার পুরো দায়ভার বর্তমান বোর্ডকে নিতে হবে। বিসিবির কার্যপ্রণালী ও সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার কঠোর সমালোচনা করে তিনি এই অবস্থান ব্যক্ত করেন।